নগর ভবন থেকে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, ‘রাসিক কোনো দল ও ব্যক্তির সম্পদ না। এটা রাষ্ট্রের সম্পদ। যদি এখনো কারও কাছে রাসিকের কোনো সম্পদ থেকে থাকে তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে আম
পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদার মালিথাকে (৫৫) হত্যার দায়ে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথাসহ ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই ঘটনায় আরও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এক মাস বন্ধ থাকার পর শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল চালু হওয়ার কথা ছিল। তবে কর্মীদের নানা দাবি আদায়ে কর্ম বিরতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে মেট্রোরেল চালু হতে যাচ্ছে। কর্মীরাও কাজে ফিরেছেন।
রাজশাহীতে সরকার পতনের একদফার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের (২৮) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার রাতে নিহত আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম (২১) বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। রানা ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে।
জানা যায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে পড়েন সোহাগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবদুল্লাহ নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে একটি মামলা হয়। ওই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০ থেকে ২০ জনকে।
কোটা সংস্কার আন্দোলনের সময় নির্মাণাধীন ভবনের চারতলার রড ধরে ঝুলে থাকা অবস্থায় এক তরুণকে ছয় রাউন্ড গুলি করে পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই তরুণ বেঁচে আছেন। তার নাম আমির হোসেন (১৮)।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্টোক করে তিনি মারা যান।
ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপ-সচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, তথ্য ক্যাডার একিভূতকরণ, প্রস্তাবিত নন-ক্যাডার নিয়োগবিধি বাতিলপূর্বক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়ন এবং অনিয়মিত শিল্পীদের স্থায়ীকরণের দাবিসহ বেশ কিছু দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নগরের দরিদ্র ও ভূমিহীন প্রান্তিক মানুষের আবাসন, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করে সবার জন্য বসবাসযোগ্য নগরীর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক সেলিম হোসেন বিনা ছুটিতে দেড় বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে অবস্থান করছেন। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত বেতন ভাতা তুলছেন তিনি। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী
দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় আরও একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি আ ক ম বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে কুসিক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুম (২২) নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগে ওই মামলা করা হয়।
রবিবার (১৮ আগস্ট) নিহত কলেজছাত্রের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এই মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ১৯ জুলাই বিকেলে রংপুর নগরী রামমোহন মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশকে প্রাধান্য দিয়ে অন্যান্য আসামিদের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়।