ববির দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় আরও একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাতের ছাত্রত্ব বাতিল এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফিকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশ করেছেন।

গত শনিবার রাতে অনুষ্ঠিত একটি শৃঙ্খলা কমিটিতে এই সুপারিশ করা হয়েছে। এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর ছাত্রলীগকর্মীদের নির্যাতনের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮নং কক্ষে রাতভর পাশবিক নির্যাতন করা হয় তাকে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলেও এতদিন তা চাপা পড়েছিল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে