বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিদেশি রংসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০ ড্রাম রং ও অন্যান্য মালামালও জব্দ করেন তারা। আটক চোরাকারবারির নামে মোংলা থানায় ১১টি মামলা রয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আলী হোসেন (৩৭)। সে পৌরশহরের সিগন্যাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানায়, বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়েক ড্রাম রং পাচার করে আনা হচ্ছে গোপনে এ সংবাদ পেয়ে বন্দরের পশুর চ্যানেলে শনিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশের একটি দল। পরে মোংলা ফেরি ঘাট দিয়ে রং ওঠানোর পরে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নদীর পার ও তার বসত ঘর থেকে ৫০ ড্রাম ভর্তি বিদেশি রং ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা।
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক এই ব্যক্তির নামে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোংলা থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে