ওবায়দুল কাদের ও সাবেক সিইসিসহ ৩৯ জনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

বগুড়া প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯ জনের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের (বাদী) আইনজীবী মোস্তফা শাকিল। তিনি বলেন, ‘বিচারক সাদিয়া আফসানা অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।’

ওবায়দুল কাদের ও কাজী হাবিবুল আউয়ালসহ মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা প্রমুখ।

এজাহারে হিরো আলম উল্লেখ করেন, তিনি গত ২০১৮ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হন। সংসদীয় আসনের নন্দীগ্রাম উপজেলার চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুন্দারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা হয়। এ ছাড়া গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর নন্দীগ্রামে মুরাদপুর বাজারে তার ওপর হামলা হয়েছিল। তিনি নির্বাচিত হলেও তাকে পরাজিত করা হয়। এসব অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ ৩৯ জন জড়িত ছিলেন।

এদিকে মামলা করার পর হিরো আলম বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে কিলঘুষি মারার পর ধাওয়া করে আদালত চত্বরে মারধর করা হয়। পরে তাকে কান ধরে ওঠবস করানো হয়। হামলাকারীরা তারেক রহমানকে কটূক্তির অভিযোগ ও বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে মামলার অভিযোগ তুলে তাকে মারপিট করেন। প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটলেও উপস্থিত পুলিশ ও জনতা তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। পরে তিনি বগুড়া শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন।

হিরো আলম এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলায় নেতৃত্ব দিয়েছেন।

রনি সরকার সাংবাদিকদের কাছে এ হামলার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে কটূক্তি ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন হিরো আলম। এ কারণে তাকে আদালত চত্বরে গণধোলাই দেওয়া হয়েছে।’

অভিযোগ প্রসঙ্গে হিরো আলম দাবি করেন, তিনি কখনও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেননি। ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ পরিবারসহ তাকে রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন।

হিরো আলম বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে