রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাহবুবর রহমান দায়িত্বে যোগদান করেছেন। এছাড়াও চারটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাঁদেরকে এ নিয়োগ দেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ হচ্ছেন মতিহার হলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহার ও শহীদ হবিবুর রহমান হলে ফার্মেসী বিভাগের অধ্যাপক বায়তুল মোকাদ্দেছুর রহমান।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক (সম্মান) ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি ফ্রান্সের লিওঁ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বেলজিয়াম থেকে পোস্ট ডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন। এর আগে তিনি ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে বিভাগে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। এছাড়াও কর্মজীবনে তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার ও ভিজিটিং প্রফেসর ছিলেন। বিভিন্ন জার্নালে ও অন্যান্য প্রকাশনায় তাঁর প্রায় ৯০টি প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের অধ্যায় প্রকাশিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে