চট্টগ্রাম প্রতিনিধি

সাড়ে তিন বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসাছাত্র রবিউল ইসলাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এই আদেশ দেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাদরাসাছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার রাতে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শুক্রবার আদালতে নেওয়া হয়।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাটহাজারী থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনের প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের করেছিলেন হেফাজতের নেতাকর্মী ও মাদরাসার ছাত্ররা। সেখানে গুলিতে রবিউল ইসলামসহ মাদরাসার চার শিক্ষার্থী নিহত হয়েছিলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই ঘটনায় গত ২৩ আগস্ট মাদরাসাছাত্র ও হেফাজতের কর্মী রবিউল ইসলামের বাবা আবদুল জব্বার বাদী হয়ে সাবেক ওসি রফিকুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন।
মামলায় বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হকসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রফিকুল ইসলাম সর্বশেষ ঢাকার উত্তরায় এপিবিএন সদর দপ্তরে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১০ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১২ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৪ ঘণ্টা আগে