ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ৩৯৮ জনের নামে বিএনপি অফিস ভাঙচুর ও নাশকতার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু বাদী হয়ে মামলটি করেন।
মামলা সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের ২৫ ডিসেম্বর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের সাবেক দুই সংসদ সদস্য এম এ ওয়াহেদ, কাজিম উদ্দিন আহমেদ ধনু, সাবেক দুই উপজেলা চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর সভার সাবেক মেয়র এ,কে,এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও দশ ইউপি চেয়ারম্যানসহ ১৯৮ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভালুকা উপজেলার সাবেক দুই এমপিসহ ৩৯৮ জনের নামে মামলা হয়েছে। আসামিরা বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় রয়েছে তাদের গ্রেফতারের অভিযান চলছে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে