নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা আর বেশি দিন নাই তবে এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না। আপনারা সব দেখেছেন, সব জানেন—একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্ব
নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে।
আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত’
রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুনের ঘটনায় উদ্ধার কাজে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
'জেগেছে এবার সারাদেশ, বৈষম্যহীন হবে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সচেতন ছাত্র সমাজের ব্যানারে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ দফা প্রস্তাবনা দিয়েছেন। একই সাথে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শা
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ মেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়িতে ফাহিম হোসেন জীম (১৭) নামে এক কলেজছাত্রকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরের উ
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা বাসিন্দারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারীআন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। একইসাথে কমিটিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজশাহী বিভাগে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ সিদ্ধ চাল ও ৭৫ শতাংশ আতপ চাল সংগ্রহ হয়েছে জানিয়ে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বলেছেন, বিভাগে এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৭৬৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হয়েছে। বাজারে চালের দাম কমার কারণে লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগ্রহ হব
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র জনতা।
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদ
জানা গেছে, স্থানীয় এক ব্যবসায়ী বুধবার দুপুর ১২টায় পরিত্যক্ত উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনের মাঠে তার মোটরসাইকেল রাখতে গিয়ে রুমের ভিতর লাশটি দেখতে পান। পরে লোকজনের মধ্য ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমান। এ সময় জনতা পুলিশকে খবর দেন।
দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন স্থলাভিষিক্ত হন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ট বলে জা
রাজশাহীতে পবা উপজেলায় বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলায় যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।