চোরদের আর নির্বাচিত করবেন না : উপদেষ্টা সাখাওয়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা আর বেশি দিন নাই তবে এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না। আপনারা সব দেখেছেন, সব জানেন—একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ঢালচরে নবনির্মিত ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো দেশে থাকলে দেশের আরও উন্নতি হতে পারতো, এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয়। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যদি বলি এটাকে নির্মূল করবো, তাহলে এটা অসম্ভব। দুর্নীতি রক্তের সঙ্গে মিশে গেছে। এটাকে অভ্যাস বলবো নাকি আল্লাহর গজব—সেটা আল্লাহই জানেন।

সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা উপদেষ্টা বটে, তবে আমরা কিন্তু পলিটিক্যাল চিন্তাধারার বাইরে না। তাহলে এতো সংস্কারের কথা কেনো বলা হতো? আমাদের কী দরকার ছিল, দিনরাত সংস্কারের পেছনে লেগে থাকা। এগুলো প্রয়োজন। সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো হবে। রাজনৈতিক দলগুলো মানলে মানুক না মানলে নাই। সংস্কার অনেক জায়গায় করতে হবে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক জ্বালানি সচিব নাজিমউদ্দীন চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে