আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় খাগড়াছড়িতে প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি

ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র জনতা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র জনতা জড়ো হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা চেঙ্গী স্কয়ার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেঙ্গী স্কোয়ার মোড়ে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা ঢাকা পাহাড়ি ছাত্রদের উপর ন্যাক্কারজনকভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবিও জানানো হয়।

সমাবেশ থেকে বক্তারা ঢাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন। সরকার যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে কঠোর কর্মসূচি ডাক দেয়ার ঘোষণা করেন।

এ সময় সাধারণ শিক্ষার্থী উক্যানু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- হ্লাব্রে মারমা, নেপুলিয়া চাকমা, টুশিটা চাকমা, নয়ন ত্রিপুরা, বাবু চাকমা, নিশান চাকমা, অংশোয়েচিং মারমা প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে