রাবিতে ৩ দিনের পিঠাপুলি মেলা শুরু

রাবি প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫: ৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ মেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

মেলায় থাকবে বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাবির বিভিন্ন গানের দলের পাশাপাশি দেশ সেরা ফোক, বাউল, কাওয়ালী শিল্পীদের মনোমুগ্ধকর আসর থাকবে।

রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইনশৃঙ্খলার বিষয়ে নজরে রাখবে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুষ্ঠান উপভোগ করবে।

রাবি ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।

রাবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আমারা বর্তমানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা নিয়ে বেকায়দাতে আছি। তাই আমার অনুরোধ থাকবে এ অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত না করে দ্রুত শেষ করার। এখানে অনেক উচ্চ শব্দের যন্ত্র দেখছি, এগুলো দিয়ে এমন কোনো উদ্দীপনা সৃষ্টি করা যাবে না যাতে এখানে বাইরে থেকে হাজার হাজার লোক এসে ক্যাম্পাসের আইনশৃঙ্খলার অবনতির সৃষ্টি না করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে