রাজশাহী ব্যুরো

রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারীআন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। একইসাথে কমিটিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী (পথ) আহসান হাবিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (গ্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ ফজলে রাব্বি।
আহসান হাবিব বলেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাই দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে। আগামী ১৯ জানুয়ারি মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস। ট্রেনটি বেলপুকুর রেলক্রসিং এলাকায় পৌঁছার পর লাইনচ্যুত হয়। ১১টা বগি নিয়ে যাত্রা শুরু করা ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে মাঝখান থেকে দুপাশের অন্য বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও রেলওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন।
দুর্ঘটনার পর কয়েক জায়গায় রেললাইনের পাত ভেঙে যায়। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকবোল্ডগুলোও ক্ষতিগ্রস্ত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফট্রেন গিয়ে লাইনচ্যুত ওই বগিটি উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে প্রায় ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ কিন্তু এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন চলাচলে মারাত্মক সিডিউল বির্পযয় ঘটে। আটকে থাকা ট্রেনগুলো প্রায় পাঁচঘণ্টা বিলম্বে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পর্যায়ক্রমে চলাচল করে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে