এ ঘটনায় গফুর ভূঁইয়া গ্রুপের একাধিক নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিমকে মৃত ঘোষণা করেন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) ও মেয়ে সুমি আক্তার (৩০)। নিহতরা দুইজন ভাই-বোন। আহতরা হলেন, নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত, সিয়াম খাঁ ও ঝুমুর বেগম।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মাঝেই তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন
বাংলাদেশের দক্ষিণের সেন্টমার্টিন দ্বীপে আজ ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা। জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ইমদাদ ইসলাম।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগিও সংযোজন করা হবে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জন্য। এ ছাড়া ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিভাগীয় নগরীতে সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়-মুচড়ে গিয়ে চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
ওসি সফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হওয়ায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল। এ নিয়ে পুলিশ বাদি হয়ে মামলা করে। আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত
রাজশাহীর চারঘাট উপজেলায় সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অ্যাডিশনাল আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ। আজ বৃহস্পতিবার একাডেমির কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মো. শিমুল (২০) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে 'হত্যার' অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর মতিহার থানায় শিমুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের
রাজশাহী মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনসুলিন রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় মনির মেডিকেল হল ও বিপ্লব মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৬ সালের ৩০ মে কেন্দুয়ায় শোক মিছিল বের করে উপজেলা বিএনপি। ওই মিছিলে হামলার ঘটনার আট বছর পর গত ২০ নভেম্বর কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ী এলাকার জামাল উদ্দিন বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ৫৯ জন ন
এ বিষয়ে বুধহাটা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম বলেন, ‘আমরা সম্মেলন করছিলাম। অন্য পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে অনেকেই আহত হয়েছেন।’
পুলিশের তদন্ত প্রতিবেদন জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক বাদল ২০১৩ সালের ১১ জুলাই খুন হন। পুলিশ সে সময় তার দ্বি-খণ্ডিত মরদেহ আখ ক্ষেত থেকে উদ্ধার করে। পরে তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই নবাব, রব্বানী, দুলাল, লিটন ও মাহাবুবসহ ৫ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ