তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমে দেশে প্রথম তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
তাপে পুড়ছে চুয়াডাঙ্গা। তীব্র গরমে জরুরি কাজ ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। রাস্তাঘাট তাই অনেকটাই ফাঁকা। ছবি: রাজনীতি ডটকম

বৈশাখের শেষভাগে এসে তাপের তীব্রতায় নাজেহাল চুয়াডাঙ্গা। বৃষ্টির অভাবে তাপমাত্রার পারদ এ জেলায় ক্রমশই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে গেছে জেলায়। দেশে এ মৌসুমের প্রথম অতি তীব্র তাপপ্রবাহও বয়ে গেল এর মধ্য দিয়ে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা জানান, শনিবার (১০ মে) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। কেবল চুয়াডাঙ্গা জেলা নয়, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের যেকোনো স্থানে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় রোদের তীব্রতায় নাকাল হচ্ছিলেন তারা। এরপর গত সপ্তাহখানেক ধরে টানা তাপমাত্রা ঊর্ধ্বমুখী। প্রচণ্ড গরমে জনজীবন অতীষ্ঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। পুড়ছে আম, পাট ও আগাম ফসলের মাঠ। স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশায় মানুষসহ প্রাণিকূলও যেন প্রতীক্ষারত।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, জেলায় আজ (শনিবার) বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এই প্রথম অতি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হলো জেলা।

তবে এখানেই শেষ নয়, গরমে জেলার বাসিন্দাদের আরও ভোগান্তি পোহাতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন জামিনুর রহমান। তিনি বলেন, চলতি মৌসুমে আরও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ জেলায়। এ মাসের শেষের দিকে আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়েরও।

তবে জেলায় বৃষ্টির দেখা কবে নাগাদ মিলতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই কর্মকর্তা।

এর আগে শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গাতেই। এ মৌসুমে বেশ কয়েকদিনই এ জেলাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপের তীব্রতা গত বছরও ভুগিয়েছে চুয়াডাঙ্গাবাসীকে। সে বছর এপ্রিল-মে মাস ধরে টানা যে তাপপ্রবাহ বয়ে গেছে, তার অন্যতম শিকার ছিল এই জেলা। সেবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা জেলার ইতিহাসে সর্বোচ্চ এবং সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার ইতিহাসেও শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে।

গত বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গারই লাগোয়া জেলা যশোরে— ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অবশ্য বলছে, সর্বোচ্চ তাপমাত্রার গড় গত বছরের তুলনায় এ বছর কিছুটা কম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে