রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুর পাশাপাশি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
আর সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
থানা হেফাজতে থাকা অবস্থায় শুক্রবার সকালে সাগর চৌধুরী জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় এই টিটু। আত্মীয়তার সূত্র ধরে বুধবার টিটু তাদের বাড়ি এসেছেন। তাই ফিরিয়ে দিতে পারেননি। তবে টিটুর আসার খবর জানাজানি হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে সম্ভবত তিনি বহিষ্কারও হয়েছিলেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও হেফাজতে আছেন।’
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর কেন আশ্রয় দিয়েছিলেন সেসব তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ওসি জানান, টিটু বদলগাছীতে গ্রেপ্তার হওয়ার খবর তারা শুনেছেন। বদলগাছী থানা তাদের কাছে হস্তান্তর করলে এ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য মামলায় তাকে নওগাঁর আদালতে তোলা হলেও পরে তারা এ দুটি মামলায় টিটুকে গ্রেপ্তার দেখাবেন।v

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ দিন আগে