নির্বাচন নিয়ে কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে: ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। কোথাও যেন আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা হচ্ছে। সে বিষয়ে আপনাকে অবহিত হতেই হবে। আপনার অ্যাডভাইজরদেরকেও সতর্ক থাকতে হবে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী’ অবস্থানে তিনি এসব কথা বলেন।

প্রতীকী অবস্থানে প্রধান অতিথি ফারুক বলেন, ‘বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চান। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কারও শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না, যে সংস্কার ১/১১ এর মতো বিলম্বিত করে আরেকটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন।’

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদ করবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে।’

ফারুক বলেন, ‘রাখাইনকে মানবিক করিডর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে। ইতোপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারে। কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না, যেন আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডর নিয়ে আন্দোলন করতে না হয়। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি।’

জাতীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে প্রতীকী অবস্থানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে