দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বধলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৫, ২২: ০৫
মো. সালমান রহমান পল্লব। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারেরর বিষয়টি জানা গেছে। এ ছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সালমান রহমান পল্লবকে আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত সালমানের সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে এক নারীকে শ্লীলতাহনির অভিযোগ এনে সালমান রহমান পল্লবের বিরুদ্ধে একইদিন বিকেলে ৩টার দিকে ফেসবুকে পোষ্ট দেন হেফাজত ইসলামী কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার পোষ্টে লিখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ’ বলার মতো কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে। কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়া যাবে না!

তিনি লিখেন, আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেটকার চালক, আর মেয়েটি পিছনের সিটে শুয়ে ছিল। মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহবায়ক পল্লব ও তার দলবল মিলে শ্যামগঞ্জ বাজারে গত রাতে ২০-২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড়-থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়।

তিনি আরও লিখেন, আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি। পূর্বধলা থানার ওসি ঘটনাস্থলে গেলেও, আমি ফোনে থাকার সময়ও দেখেছি, ওসির সামনে আমার ভাইকে হুমকি ও গালাগালি করা হচ্ছে এবং আঘাত করা হয়েছে!

পল্লবসহ ঘটনার সঙ্গে জড়িত সকলের উপযুক্ত বিচার দাবিসহ একই সঙ্গে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেই পূর্বধলা থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মাগরিবের পরে সাংবাদিক সম্মেলন করবেন বলে ফেসবুক পোষ্টে লিখেন হেফাজতে ইসলাম নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

পরে এঘটনায় আজ বুধবার (৭মে) রাত অনুমান সাড়ে আটটার দিকে পূর্বধলা উপজেলা প্রেস ক্লাবে হেফাজতে ইসলাম নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানি সংবাদ সম্মেলন করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৮ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে