৩ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি

খুলনা ব্যুরো
প্রতীকী ছবি

খুলনা ডুমুরিয়ায় তিন বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা গ্রামে শিশুটির প্রতিবেশীর বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমান শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জল গাইন। তিনি ওই গ্রামের বিকাশ গাইনীর ছেলে।

ওই শিশুর চাচা জানান, প্রতিবেশীর বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল শিশুটি। সেখানে উজ্জল গাইন তাকে এক ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই ঘর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। আমরা হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে