হবিগঞ্জে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল মর্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement