রাতে মসজিদের মাইকে ঘোষণা, দুপুরে সংঘর্ষে জড়ালো ৪ গ্রামের মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮: ১২
মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে চার গ্রামের মানুষের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুরে সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, সংঘর্ষে মাত্র চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিরোধের জেরে মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার সকালে বিভিন্ন গ্রামের মানুষ ঘটনাস্থলের মাঠে জড়ো হলেও সেখানে পুলিশ মোতায়েন থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি।

পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, রাতে মাইকিংয়ের পর সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, মসজিদে মাইকিং করে যারা সংঘর্ষে জড়ানোর জন্য উসকানি দিয়েছে, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement