কুষ্টিয়ায় ২ জনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১: ৫৭
মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (৩৬) নামে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার পূর্ববিরোধের জের ধরে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে গেলেও হামলাকারীরা ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন ও আব্দুল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে প্রথমে মারামারি হয়। এর পর রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement