বাংলাবান্ধায় ২৫ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৭ এপ্রিল) বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে ডলার পরিবহনের দায়ে তাকে আটক দেখানো হয়।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, “তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে চলে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তাকে তল্লাশি করে ইউএস ডলার পায় বিজিবি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।












-47dead-256x144.webp)





