পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২২: ০২
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অনেক গাড়ির লাইন দেখে উনি (ইউএনও) বৈধ কাগজপত্র না থাকা কয়েকজনকে জরিমানা করেন। এসময় হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর হামলা করে। স্থানীয়রা তাকে সেভ করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে।

জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান পেট্রোল পাম্পে দায়িত্বরতরা।

এ সময় ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন পেট্রোল পাম্প পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement