রাজশাহী ব্যুরো

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীতে দাফন করা হয়েছে। আজ রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামে তার মরদেহ দাফন করা হয়। সকাল ১০টায় তার জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারো মানুষ।
নিহত সাকিবের মা ফজলেতুন্নেসা সেফা মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর তার বাবা জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আগে তাদের বাড়ি ছিল মুরারিপুর গ্রামেই। পরে তারা রাজশাহী নগরের বাকির মোড় এলাকায় একটি চারতলা বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করতেন। সাকিব রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০১৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০২১ সালে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এএইচএসসি পাস করেন। এরপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ভর্তি হন। বর্তমানে তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে সাকিব ও তার দুই সহপাঠীর অকাল মৃত্যু হয়। সাকিবের মৃত্যুতে শোকাহত পুরো গ্রামের মানুষ।
জানাজায় অংশগ্রহণকারীরা এ দুর্ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, পিকনিকে গিয়ে এমনভাবে অপমৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এর পরে থেকে তার আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠে তার বাড়ির পরিবেশ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে