চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের অর্ধশত নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিসের পাশে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন, ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন,ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী বিএনপির আদর্শ,গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে