নীলফামারী প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শত শত মানুষের জীবনদানের পর দেশে কতটা পরিবর্তন এসেছে, সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। এ অবস্থা থেকে দেশের পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জে বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জুলাই আন্দোলন কোনো দলের আন্দোলন ছিল না, কোনো পক্ষের আন্দোলন ছিল না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র-জনতা, আলেম-ওলামা, বুদ্ধিজীবিসহ দেশের আপামর জনতা ভূমিকা রেখেছে। মা-বোনেরা পর্যন্ত শরবত-পানি নিয়ে বাচ্চাদের সহযোগিতা করার জন্য রাস্তায় নেমে গেছে।
শত প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দেড় দশকের শাসনের অবসান ঘটলেও দেশে কতটা পরিবর্তন এসেছে, সে প্রশ্ন রাখেন গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে— এত মানুষের জীবন গেল, আহত হল, হাত গেল, পা গেল, চোখ গেল; কিন্তু দেশের কী হলো? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
নীলফামারীর ডোমার ও ডিমলাতেও যোগ্য ব্যক্তিকে ভোটে নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান গোলাম মোস্তফা ভুইয়া। বলেন, আল্লাহর রহমতের কারণে পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। নীলফামারী-১ তথা ডোমার-ডিমলা আসনে বাংলাদেশ ন্যাপ মনোনীত পার্থী জেবেল রহমান গানিকে বেছে নিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলা যুগ্ম সমন্বয়কারী জগবন্ধু রায়ের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা যুগ্ম সমন্বয়কারী ফিরোজ পারভেজ উজ্জ্বল, আনোয়ার কামাল সাবু, স্থানীয় ভোটারদের পক্ষ থেকে পরিক্ষিত ঠাকুর, রজব আলী সরকার মুকুল, ধন নারায়ণ রায়সহ অন্যরা।

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
১ দিন আগে
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে