বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি।

ফেরদৌস আরা গত ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত সোমবার কর্মস্থলে থাকাকালীন মাইগ্রেনের তীব্র ব্যথায় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কর্মস্থলে যোগদানের মাত্র কয়েকদিনের মাথায় তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তার পরিবারের সাথে কথা বলে জেনেছি, উনাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিঠামইনে পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি, লোকসানে হাওরের কৃষক

কিশোরগঞ্জের মিঠামইনের হেলিপ্যাড মাঠে বসেছে উপজেলার সবচেয়ে বড় পশুর হাট। সাধারণত প্রতি মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজারে পশুর হাট বসলেও, কোরবানি উপলক্ষ্যে এবার তা স্থানান্তর করা হয়েছে হেলিপ্যাড মাঠে। গতকাল হাটে রেকর্ড পরিমাণ গরু, মহিষ ও ছাগল-ভেড়া উঠলেও ক্রেতা সংকটে চরম হতাশায় পড়েছেন বিক্রেতারা।

১০ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারিত হবে: ডিএসসিসি প্রশাসক

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি শেষ হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন প্রশাসক আবদুস সালাম।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে