রাজশাহী ব্যুরো

প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি, তবে আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখন মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।
বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সাথে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এই ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে