আমবাগানে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা উপজেলায় একটি আমবাগান থেকে আনিসুর রহমান (৪২) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের ওই বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামে বাসিন্দা ছিলেন।

নিহতের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যান আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। শনিবার সকালে আমবাগানে তার গলা কাটা মরদেহ পড়ে আছে বলে লোকজন খবর দেন।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করেন। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেন। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা হন। যে পাঁচ হাজার টাকা নিয়ে আনিসুর বাড়ি ফিরছিলেন সে টাকা পাওয়া যায়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এরপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কে বা কারা এবং কি কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে