বিলে বজ্রপাত, প্রাণ গেল মাচাংয়ে আশ্রয় নেওয়া ৬ জনের

পাবনা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮: ৪৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় বৃষ্টির শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে (মাচাং) আশ্রয় নিয়েছিলেন। এ সময় ওই ঘরে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। উদ্ধারকাজ পরিচালনা ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের, চৌকি ছিল। সেখানেই বজ্রপাত ঘটে।

চেয়ারম্যান আরও বলেন, “ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। যারা মারা গেছে, তারা সবাই কিশোর ও তরুণ।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad