রাজশাহীতে প্রথম নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

দেশে নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে প্রথম নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। নগরীর ভদ্রায় ফোর সাইট স্কুল চত্বরে শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ এক্সিবিশন শেষ হয় শনিবার।

জানা যায়, লিসেনিং অ্যাওয়ার্ডস নামক নারী উন্নয়ন প্রতিষ্ঠানের আয়োজনে এই এক্সিবিশনে অর্ধশতাধিক ছবি প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রীই নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শকও নারী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক্সিবিশনে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে ৩ জন সেরা আলোকচিত্রী অ্যাওয়ার্ডস পেয়েছেন। এছাড়াও ৫ জনকে মনোনীত সেরা আলোকচিত্রী ঘোষণা করা হয়। প্রদর্শনীতে বিচারক ছিলেন খ্যাতিমান নারী আলোকচিত্রী নওরিন আনসারি। এসময় দেশের ১০ জন নারী আলোকচিত্রী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং অ্যাওয়ার্ডস। তাই নারীদের নিয়ে অন্যান্য ক্ষেত্রগুলোতেও রাখতে চান সফলতার ছাপ। আলোকচিত্রী প্রদর্শনী ছাড়াও তারা ম্যাগাজিন এবং বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টও করে থাকেন।

নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস এর প্রতিষ্ঠাতা ও সিইও রওশন আরা তাবাসসুম জানান, দেশের নারীদের ছবি তোলায় আগ্রহী করার উদ্দেশ্য থেকেই এই বিশেষ আয়োজন। নারী আলোকচিত্রীদের ছবি দিয়েই প্রদর্শনীটি সাজানো হয়েছে। তাঁরা কেউই পেশাদার আলোকচিত্রী নন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে