রাজশাহী ব্যুরো

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে জগিং ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে জগিং ট্র্যাক উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুন্দর এ নগরীকে আরও বেশি সুন্দর,স্বাস্থ্যসম্মত, আলোক ঝলমলে, পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী রূপে গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হলো। রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা ও সাঁতার অন্যতম ব্যায়াম। রাজশাহী মহানগরীতে এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর হাটার জায়গা পার্ক ও ফুটপাত। ফুটপাতগুলোকে কাঙ্খিত মাত্রায় তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর পার্কগুলোকে হাটার উপযোগী করে তোলা হচ্ছে। এখানে দুইবেলা হাটার ব্যবস্থা করা হচ্ছে। নগরবাসীর সুযোগসুবিধা বৃদ্ধির জন্য এখানে ব্লাডপ্রেসার মাপা, ওজন মাপা, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে সহায়তার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, দর্শনার্থীদের জন্য এ পার্কে প্রবেশ ফি ২৫ টাকা হলেও জগিং ট্্র্যাকে হাটায় সারামাসে দুই বেলায় ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে। শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেছি। আসুন আমরা রাজশাহীকে একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর মহানগরী রূপে গড়ে তুলি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, ডাঃ সাদিয়া রেজভী, পার্কের সুপারভাইজার রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল খালেক স্বপন, স্টোর অফিসার আহসান হাবীব, নিরাপত্তা অফিসার মোঃ মতিউর রহমান, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, নিহাদ হাসিন সরন এবং মো. জহরুল হক অভি, সামিউল ইসলাম সুত্র, মেহেদী হাসান, মহুয়া মৌ, আয়েশা, আরিফ, সিফাতসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে