রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ভুয়া সেনা কর্মকর্তা (ডিজিএফআই) সেজে প্রতারণার অভিযোগে গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাহিম নগরীর চন্দ্রিমা থানার তুহিনের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে। সম্প্রতি তিনি ডিজিএফআই কর্মকর্তা সেজে মামলার ভয় দেখিয়ে শাওন আহমেদ নামের এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার অভিযোগের প্রেক্ষিতেই র্যাব অভিযান চালিয়ে মাহিমকে গ্রেপ্তার করেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারক মাহিম 'আঁচল উন্নয়ন সামাজিক সংস্থা'র কর্মী শাওন আহমেদকে ফোনে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে মামলা থেকে বাঁচতে তার সাথে দেখা করতে বলেন। পরে গত ২১ নভেম্বর শাওন বিনোদপুর বাজারে দেখা করলে মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং ডিজিএফআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেন। এসময় মামলা থেকে বাঁচানোর কথা বলে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে ২৩ নভেম্বর মাহিম আবার শাওনকে ফোন করে নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দেন এবং রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেন। পরবর্তীতে ২৫ নভেম্বর পুনরায় ফোন দিয়ে চাঁদা দাবি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাওনের অভিযোগের ভিত্তিতে র্যাব এ বিষয়ে তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর মাহিমকে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। শাওন এ ঘটনায় মাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে