পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রায় ১০ হাজার নেতাকর্মীর এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক।
দলীয় নেতাকর্মীরা জানায়, গত ১৪ নভেম্বর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে পাবনা জেলা বিএনপি।
এরপর ওই কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান ও সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা গত কয়েকদিন ধরে মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে নবগঠিত এই কমিটিকে সমর্থন জানিয়ে এই বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা ও ইউনিয়ন বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় ধানের শীষের বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুনে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় রূপ নেয়।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন শোভাযাত্রা শুরুর বক্তব্য বলেন, ‘বিশাল এই শোভাযাত্রা প্রমাণ করে এই আহ্বায়ক কমিটির প্রতি দলীয় নেতাকর্মীদের পূর্ণ সমর্থন রয়েছে। এই শোভাযাত্রার মাধ্যমে কিছু ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া হলো।’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে