রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী শিহাব আল রশিদ ওরফে গালিবকে (২৭) পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ২০১৭ সালে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। রাজশাহীতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ কর্মী শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। মেডিকেল কলেজের প্রধান ফটকে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তখন তারা সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে এসে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১১ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৫ ঘণ্টা আগে