রাজশাহী ব্যুরো

রাজশাহীতে হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত ৮৭ ভাগ তেলই অস্বাস্থ্যকর বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত নভেম্বর মাসে এই পরীক্ষা চালায় সংস্থাটি। এতে মাত্র ১৩ শতাংশ হোটেল-রেস্তোরাঁ ভালো তেল ব্যবহার করে বলেও উঠে আসে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৬ অক্টোবর ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফলাফল জানানোর লক্ষ্যে রাজশাহী বিভাগের জন্য একটি ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ চালু করা হয়। এর মাধ্যমে ভোক্তারা নিজেদের আনা খাদ্য নমুনাও বিনামূল্যে পরীক্ষার সুবিধা পান। তবে গত এক মাসে কোন গ্রাহকই এটি করেনি। স্বেচ্ছায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নগরী ও জেলার বেশ কিছু স্থানে পরীক্ষা চালায়।
গত নভেম্বর মাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টেস্ট কিটের মাধ্যমে রাজশাহী জেলার গোদগাড়ী ও পুঠিয়া উপজেলার ১৬টি হোটেল ও রেস্তোরাঁর তেল পরীক্ষা করে। এছাড়াও রাজশাহী মহানগরের ২২ রেস্তোরাঁয় তেল পরীক্ষা করা হয়। এতে ৮৭ ভাগ তেলেই ক্ষতিকর পোলার ম্যাটেরিয়াল পাওয়া গেছে। এর মধ্যে ৫৭ দশমিক ৮৯ শতাংশ সবচেয়ে বেশি ক্ষতিকর। আর ২৮ দশমিক ৯৫ শতাংশ তেল ক্ষতিকর বা ব্যবহারের অনুপযোগী।
এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, আমরা আমাদের পরীক্ষাগারটি চালু করেছি। এখানে সব মিলিয়ে ৩৮ ধরেণের টেস্ট হয়। তবে বর্তমানে মোট ২৫টি টেস্ট হচ্ছে। বাকিগুলো টেস্ট কীট আসলেই পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে আমরা তেল, দুধ, বেকিং সোডাসহ বেশ কিছু পরীক্ষা করেছি। এরমধ্যে তেলে সবচেয়ে ক্ষতিকর দিক পাওয়া গেছে।
তিনি আরো বলেন, এখানে তাৎক্ষনিক টেস্টের পর সেটি ধ্বংস করে দিচ্ছি। তবে কোন ধরণের জরিমানা করছি না। মানুষকে সচেতন করছি যাতে এগুলো না কিনে। তবে জরিমানার প্রয়োগ না ঘটানো গেলে এটি থেকে পরিত্রাণ পাওয়া খুব একটি সহজ হবে না।
এদিকে, এসব তেল স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর বলে মনে করছেন চিকিৎসকরা। এসব তেল ব্যবহার বন্ধ না হলে ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে জানান মেডিসিন বিশেষজ্ঞরা।
রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহবুবুর রহমান খান বাদশা বলেন, পোড়া তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। পোড়া তেল খেলে এসিডিটি, আলসার, স্টোমাচ ক্যান্সার, লিভারের সমস্যা ও হজমের অসুবিধা হতে পারে। যেহেতু এগুলো কিডনিতে সিকুয়েশন হয় তার কিডনিতে বেশি খেলে তাৎক্ষনিক কিডনি ফেল ও কম খেলে অল্প অল্প করে কিডনির সমস্যা হতে পারে। এছাড়াও মুত্র থলিতে সমস্যা হতে পারে।
তিনি বলেন, এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি খাওয়া বন্ধ করতে হবে। এছাড়া, প্রশাসন থেকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ এগুলো বন্ধ না করা গেলে মানবদেহের ক্ষতি বাড়বে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে