রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মারা যান বলে আজ শনিবার দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মারা যাওয়া রিমা বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকালে তিনি মারা যান।

চলতি বছর রিমা বেগমের মৃত্যুর মধ্য দিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। এদিকে, শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৮ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে