রাজশাহী ব্যুরো

মারা গেলে বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেয়া লোনের টাকা পরিশোধ করতে হবে না- এমন ভাবনা থেকে ভায়রা ভাইকে হত্যা করেছেন রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা মো. রায়হান আলী (৪০)। রোববার বিকালে রাজশাহীর বাঘা থানার আমলী আদালতে ভায়রা ভাই আনিসুর রহমানকে হত্যার কথা স্বীকার করে তিনি ১৬৪ ধারায় এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মনিগ্রামের একটি আমবাগানে রায়হান বাকপ্রতিবন্ধী ভায়রা আনিসুর রহমানকে গলা কেটে হত্যা করেন। নিহত আনিসুর রহমান (৪২) তুলশীপুর গ্রামের বাসিন্দা।
রাজশাহীর চারঘাট-বাঘা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহত আনিসুর রহমানের স্ত্রী পারভীনা বেগমের ছোট বোনের স্বামী রায়হান। রায়হান রডমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। আর্থিক সম্যসায় বিভিন্ন সময় আনিসুরের কাছ থেকে টাকা ধার করতেন। চার মাস আগে রায়হান ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান গাক নামে একটি এনজিও থেকে আনিসুর ও তার স্ত্রী পারভীনা বেগমের নামে ৯০ হাজার টাকা ঋণ তোলেন। নিজের নামে আগে থেকেই নেয়া ঋণ ও আনিসুরের মাধ্যমে নেয়া ঋণের কিস্তি ৯ হাজার টাকা দিতে গিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। এরমধ্যে গত বুধবার পারভীনা বেগম ৫ হাজার টাকা ধার চান রায়হানের কাছে। এতে তিনি মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়েন।
এ অবস্থায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিপাকে পড়েন তিনি। পরে লোকমুখে শুনতে পান, ঋণ গ্রহীতা দুজনের মধ্যে কোন একজন মারা গেলে পুরো টাকা মওকুফ হয়ে যায়। এরপরই রায়হান তার ভায়রা আনিসুরকে হত্যার পরিকল্পনা করেন।
সহকারী পুলিশ সুপার আরো জানান, রায়হান বাজার থেকে ৫০ টাকা দিয়ে একটি ছুরি কেনেন। শুক্রবার ফোন করে ভায়রা ভাই আনিসুরকে মনিগ্রাম বাজারে ডাকেন ৫ হাজার টাকা নেয়ার জন্য। কথামত বাজারে গেলে টাকা ধার দেয়ার নাম করে রাতে আনিসুরকে বাজারের পাশের একটি আম বাগানে নিয়ে যান রায়হান। পরে কথা বলার এক ফাঁকে রায়হান পিছন দিক থেকে আনিসুরের গলায় ছুরি চালান। এতে আনিসুর ঘটনাস্থলেই মারা যান।
জিজ্ঞাসাবাদের রায়হানের কথায় গড়মিল পাওয়া গেলে তাকে আটক করা হয়। একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন। রোববার আদালতে হাজির করলে ১৬৪ ধারায় খুনের দায় স্বীকার করে জবানবন্দী দেন রায়হান। এ ঘটনায় আনিসুরের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে