ভারতীয় ভিসা সহজীকরণে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর বিশিষ্ট নাগরিকবৃন্দ। আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন। এসময় রাজশাহীর আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিকে উল্লেখ করা হয়, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় রাজশাহী তথা সমগ্র দেশের মধ্যবর্তী শ্রেণীর মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত ভ্রমণ করে থাকে। কিন্তু বিশেষ মুহূর্তে ভারতীয় ভিসা না পাওয়ার ফলে অনেক রোগী উন্নত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছেন। এছাড়াও রাজশাহী বিসিকের অধিকাংশ ব্যবসা আমদানি ও রপ্তানি নির্ভর। প্রতি বছর কয়েকশ কোটি টাকা ভারতের সাথে আমদানি ও রপ্তানি ব্যবসা হয় যা ভিসা জটিলতার কারণে হুমকির মুখে পড়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অধিকাংশ পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি, কেমিক্যাল, কটন ফাইবার, জ্বালানী ও অন্যান্য উপকরণের সিংহভাগ ভারত থেকে নিয়ে আসা হয়। ফলে এই অঞ্চলের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের নিয়মিত ভারত ভ্রমণের প্রয়োজন হয়। ভারতে দুই বাংলার মানুষের অনেক স্মৃতি বিজড়িত। ভারতে অনেক ঐতিহাসিক নিদর্শন আছে, ফলে বাংলাদেশের মানুষ একটু অবসর পেলেই ভারতে অবকাশ যাপন করতে সাচ্ছন্দবোধ করে যা বর্তমান সময়ে জটিল হয়ে পড়েছে। তাই আমদানি-রপ্তানি ব্যবসা স্বাভাবিক রাখতে ভিসা সহজীকরণ অত্যাবশ্যক। দেশের সাধারণ নাগরিকদের প্রয়োজনীয়তা বিশেষ করে ব্যবসা, চিকিৎসা, কৃষি, জ্বালানী প্রভৃতি ক্ষেত্র বিবেচনা করে ভারতীয় ভিসা প্রাপ্তি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণও করা হয়।

এ ব্যাপারে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, আমার কিছু বলার নেই। এটি অভ্যন্তরীণ বিষয়। যখন এটি আমাদের কাছে পৌঁছাবে তখন আমরা তা দেখবো।

স্মারকলিপি প্রদানকালে রাজশাহী বিসিকের সভাপতি হাসেন আলী, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী ওয়েব’র সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১১ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৫ ঘণ্টা আগে