দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে শরীয়তপুরের যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতদের গুলিতে বিল্লাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আরেকজনের নাম এমদাদুল হক, তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে কেপটাউনের একটি দোকানে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ জুন) রাতে নিহত বিল্লালের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত বিল্লাল শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামের সিরাজ শিকদারের মেজো ছেলে। জীবিকার সন্ধানে নয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। কেপটাউনের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে সশস্ত্র ডাকাতদল দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে। যাওয়ার সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল ও তাঁর সহকর্মী এমদাদুল হক।

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, ‘আমার ছেলের মুখটা শেষবারের মতো দেখতে চাই। এভাবে ছেলেকে হারানো কোনো বাবা মেনে নিতে পারে না।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে