হত্যা মামলায় জামিন পেয়েও বাড়ি ফিরতে না পারার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জামিন পেয়েও বাড়ি ফিরতে না পেরে শুক্রবার নান্দাইলের হেমগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন জামিনপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যরা। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইলে একটি হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন পেলেও নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, জামিন পাওয়ার পর থেকেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এলাকায় বাড়তি লোকজন জড়ো করা হয়েছে, যেন তারা বাড়িতে ঢুকতে না পারেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১০ অক্টোবর) হেমগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জামিনপ্রাপ্তরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা মামলার বাদী ও আসামিদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে। তারা পরস্পর আত্মীয়। গত ১১ ও ১২ সেপ্টেম্বর বাড়ির সীমানা সংক্রান্ত ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১৫-১৬ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন (৪৫) নামে একজন মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বাকি আসামিরা গত ৫ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের মধ্যে ১৯ জনকে জামিন দেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিযুক্তদের মধ্যে মো. সুমন মিয়া বলেন, দুপক্ষের মধ্যে মারামারিতে উভয়পক্ষের ১৫-১৬ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের বিচারের ওপর আমাদের আস্থা রয়েছে। এ ঘটনায় যারা প্রকৃত দোষী, আদালত তাদের উপযুক্ত বিচার করবেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু জামিনপ্রাপ্তরা কেন নিজেদের বাড়িঘরে ফিরতে পারবেন না? কেন তারা রাস্তায় রাস্তায় ঘুরবেন?

সুমন আরও বলেন, আমার বোন মুক্তা বেগম অন্তঃস্বত্ত্বা। মারামারির সময় তিনি স্বামীর বাড়ি জাহাঙ্গীরপুর ইউনিয়নে ছিলেন। ঘটনাস্থলে থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থান করলেও তাকে আসামি করা হয়েছে।

মোছা. রীনা নামে এক নারী বলেন, মামলায় আসামি করার পর নারী-পুরুষ সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে আমাদের বাড়িঘরে প্রবেশ করে সম্পদ লুটপাট করা হয়েছে। আদালত থেকে জামিন পেয়েও আমরা বাড়ি যেতে পারছি না। লুটপাটের ঘটনায় আমাদের পক্ষ থেকেও আদালতে মামলা করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে নুরুল ইসলাম বলেন, আমরা পাঁচ দিন আগে জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছি না। প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘর ও সহায় সম্পদ লুটপাট করেছে। এমনকি বাড়তি লোক এনে রেখেছে আমাদের বাধা দেওয়ার জন্য। এতে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না। এ বিষয় থানা-পুলিশকে অবহিত করেছি।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, জামিনের শর্ত মেনে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের নির্বিঘ্নে চলাফেরা করার অধিকার রয়েছে। তাদের বাধা না দেওয়ার জন্যে এলাকাবাসীদের বলে দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে