চট্টগ্রাম ব্যুরো

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরের অপসারণ দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে পুলিশের সঙ্গে সংঘাতের জের ধরে তারা সকাল থেকে থানা অবরোধ করেন। থানার সামনে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীদেরও সেখানে দেখা গেছে। তারা ‘ওসি তুই স্বৈরাচার, এ মুহূর্তে পটিয়া ছাড়’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’— এমন নানা স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষোভে যোগ দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হলেও তার অনেক সহযোগী এখনো রয়ে গেছে। পটিয়া থানার ওসি স্বৈরাচারের দোসর। তার নেতৃত্বে আমাদের ছাত্র ভাইদের হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এই ওসিকে অপসারণ না করা পর্যন্ত আমরা থানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মঙ্গলবার রাতে একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিছু নেতাকর্মী পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছেন। তাদের আলোচনায় আসতে বলা হয়েছে। আশা করি, অপ্রীতিকর কিছু হবে না।
এর আগে, মঙ্গলবার রাতে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা উল্লেখ করে একজনকে মারধর করতে করতে থানায় ঢোকার সময় পুলিশ বাধা দেয়। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। উলটো তাদের ওপর হামলা শুরু করে। এতে তাদের কয়েকজন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ্ব নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের সংকটে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। সাম্প্রতিক ঝড়ে বিদ্যালয়ের আধাপাকা ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় শিক্ষার্থীরা এখন গাছতলায়, কখনও রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।
৫ ঘণ্টা আগে
মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগে দুইটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা তাদের কয়েকজনের নাম পেয়েছি।’
১ দিন আগে
রাজশাহীতে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দেশে হামের প্রা
১ দিন আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার (৫৫) নামের এক কীটনাশক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে।
১ দিন আগে