সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

নড়াইল প্রতিনিধি
সোমবার নড়াইলের টিপু মুন্সির বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: রাজনীতি ডটকম

নড়াইল সদরে সাপের কামড়ে টিপু মুন্সি (৫০) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। টিপু মুন্সি নড়াইল সদর উপজেলা চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শ্যাম মুন্সির ছেলে।

টিপু মুন্সির স্ত্রী রোজিনা বেগম বলেন, প্রতিদিনের মতো রোববার সকালেও ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন টিপু। রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। অন্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে পরে ঘরে ঢোকার সময় তাকে সাপে কাটে।

এ সময় টিপুকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁকে কোনো কাজ না হলে তাকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পথেই মৃত্যু হয় তার।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসক আসিফ আকবর বলেন, সাপে কাটা একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল বলেন, টিপু মুন্সি দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসি-চালিতাতলা সড়কে ইজিবাই চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে গলায় জুতার মালা, কাটা হলো চুল

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অভিযোগ তুলে ১৮ বছর বয়সী এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধর, গলায় জুতার মালা পরানো ও মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা ধরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার ১২ বছর বয়সী ছোট বোনকেও একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

১ দিন আগে

উখিয়ায় এপিবিএন ক্যাম্পের ওয়াশরুমে মিললো পুলিশ কর্মকর্তার লাশ

শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়।

১ দিন আগে

নাটোরে বাসের সঙ্গে গরুবাহী ভটভটির সংঘর্ষ, ৩ ব্যবসায়ী নিহত

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

১ দিন আগে

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও কমপক্ষে ১২ জন।

১ দিন আগে