প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া প্রশ্নপত্র কিন্ডারগার্টেনে বিক্রির অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের নিচতলার বারান্দায় বসে কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রি করা হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ভবনে বসে ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কার্যালয় থেকে সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে এ ধরনের বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রশ্নপত্র বিক্রির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা করে অনেকেই মন্তব্য লেখেন।

আজ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দোতলা ভবনটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্বদিকে দিকে অবস্থিত। ফেসবুকে ভিডিও প্রচারের পর ওই ভবনের নিচতলায় গিয়ে দেখা যায় প্রচুর লোকজনের ভিড়।

খোঁজ করে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্ডারগার্টেন স্কুলের মালিকরা এসেছেন প্রশ্নপত্র ক্রয় করার জন্য।

তাঁদের কয়েকজন নিজেদের নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, আগে নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করে নিজ নিজ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষা নিতেন। কিন্তু এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেননি) শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র কেনার নির্দেশ দেন। যেসব কিন্ডারগার্টেন প্রশ্নপত্র ক্রয় করবে না নতুন বছরের বই পেতে তাদের সমস্যা হবে বলে জানিয়ে দেওয়া হয়। ফলে ঝামেলা এড়াতে কিন্ডারগার্টেনের মালিকরা প্রতি সেট প্রশ্নপত্র ১৫ টাকা করে ক্রয় করতে বাধ্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে ১৩৪টি ছোটবড় কিন্ডারগার্টেন রয়েছে। এর কোনোটিতে শতাধিক শিক্ষার্থী রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নিচতলার একটি কক্ষে বসে প্রশ্নপত্র বিক্রি করছিলেন নাজমুল হোসেন নামে এক ব্যক্তি। তিনি নান্দাইলের হাজী কিন্ডারগার্টেনের মালিক ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক।

সরকারি অফিসে বসে কিন্ডারগার্টেনের প্রশ্নপত্র বিক্রি করা প্রসঙ্গে জানতে চাইলে নাজমুল বলেন, প্রশ্নগুলো শিক্ষা অফিস থেকে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য।

কারা দিয়েছেন জানতে চাইলে নাজমুল বলেন, কার্যালয়ে তখন শিক্ষা কর্মকর্তারা ছিলেন।

তিনি জানান, কিন্ডারগার্টেন মালিকরা চেয়েছেন বলে শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্রের মিল নেই। কিন্ডারগার্টেনগুলোতে সরকারি বই প্রাপ্তির সাথে প্রশ্নপত্র ক্রয়ের বাধ্যবাধকতা নেই বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা (ইউপিইও) মোছা. ফজিলাতুন্নেসা বলেন, সরকারি প্রাথমিক শিক্ষা অফিস ভবন ব্যবহার করে কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রির অভিযোগটি ঠিক নয়।

এই কর্মকর্তা জানান, আজ তার কার্যালয় থেকে নান্দাইল উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে বিতরণের সময় তিনি কার্যালয়ে ছিলেন না। স্কুল সংশ্লিষ্ঠ কাজে সকাল থেকে সারাদিন বাইরে ছিলেন বলে জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা, উলটে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

১ দিন আগে

জাসাস নেতা পরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনা বিএনপি নেতাদের

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্ম

১ দিন আগে

১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ‘গুরুতর ঘাটতি’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফেরদৌস স্টিলের ঘটনায় কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১ দিন আগে

রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

১ দিন আগে
Advertisement