রাজশাহী ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, বাংলাদেশে এর আগে তিনবার গণভোট হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোনো নজির নেই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট বলেছেন— একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। যারা আয়োজন করবে তারা বুঝে গেছে। কিন্তু দুর্ভাগ্য যে বিএনপি বুঝতে পারেনি। জনগণ বুঝেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারেনি!
রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, রাজশাহীর রাজপথে হাঁটার সময় বারবার মনে হচ্ছিল— এই রাজপথ বারবার ইসলামী ছাত্রশিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ।
অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাগপার মুখপাত্র বলেন, আপনারা গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কিন্তু একই গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও ১৪ দলকে এখনো চিনতে পারেননি। এখনো সময় আছে— জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই ১৪ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন।
নিজের নির্বাচনি এলাকা পঞ্চগড়ের পরিস্থিতি তুলে ধরে রাশেদ প্রধান বলেন, আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চাঁদা পার্টি পোস্টার ছিড়ে। আমি চাঁদা পার্টিকে বলতে চাই— ডা. শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই, আল্লামা মামুনুল হকসহ আট দলের নেতাদের ছবি ও নাম পোস্টার থেকে ছিড়তে পারবেন, কিন্তু মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। তাদের চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট ওঠে না। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে