ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিবারের ১৩ জন সদস্যের মধ্যে ৯ জনেই দৃষ্টিপ্রতিবন্ধী। তবে কারও কাছে হাত পেতে নয়, গান গেয়ে পাঁচ দশক ধরে জীবিকা নির্বাহ করে আসছে পরিবারটি। এখন তাদের গান গাইতেই নিষেধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভিক্ষা করে যেন তারা জীবিকা নির্বাহ করেন।
এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদরে। সেখানে পৌর মুক্তমঞ্চে ছেলেমেয়েদের নিয়ে গান গেয়ে জীবিকা উপর্জন করেন হেলাল মিয়া (৬৫)।
বুধবার (২৬ নভেম্বর) কিছু লোক তাদের গান গাইতে নিষেধ করে দেওয়ার পর থেকে আর গান গাইতে পারছেন না তারা। তবে কে বা কারা তাকে গান গাইতে নিষেধ করে গেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে বাড়ি হেলাল মিয়ার। তিনি নিজেসহ চার ছেলে ও এক মেয়ে বয়সের দিক থেকে উপার্জনক্ষম হলেও তাদের কেউই চোখে দেখেন না। ১৩ সদস্যের এই পরিবারের বাকি সাতজনের মধ্যেও তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী।
চোখে না দেখলেও হেলাল মিয়া বা তার পরিবারের সদস্যদের কেউ ভিক্ষাবৃত্তি করেন না। হেলাল মিয়া ছোটবেলায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামের শিল্পী শাহনূর শাহের কাছে তালিম নেন। কিশোর বয়স থেকেই গান করে বেড়ান তিনি। পরে ছেলেমেয়েদেরও গান শেখান। গান গেয়ে যা আয় হয়, তা দিয়েই সংসার চালান।
হেলাল মিয়া বলেন, অন্যান্য দিনের মতো বুধবারও তারা গান করছিলেন। পরে কয়েকজন গিয়ে তাদের গান গাইতে বাধা দেন। তারা বলেন, যে দলই ক্ষমতায় আসুক, মুক্তমঞ্চে তাদের গান গাইতে দেওয়া হবে না। বাউল শিল্পী আবুল সরকারের প্রসঙ্গ টেনে বলা হয়, তারা যেন ভিক্ষা করে সংসার চালান। কারা বাধা দিয়েছেন, তাদের চিনতে পারেননি বলে জানান তিনি।
হেলাল মিয়া বলেন, ভয়ে এখন গান করছি না। এখন এমন কোনো জায়গাও পাচ্ছি না যে গান গাইব। গান না গাইতে পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা জানিয়েছেন, তিনি পরিবারটিকে সহযোগিতা করেছেন। তাদের আবার গান গাওয়ার জন্য বসতে বলেছি।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে