প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেইন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত থেকে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ এবং কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সেতুতে সড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
সাতকানিয়া, লোহাগাড়ায় ও চকরিয়ায় ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ ব্যানারে এ সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন পরিষদের সংগঠক হোসাইন মোহাম্মদ মাসুম বলেন, “এ সড়কে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় প্রচুর প্রাণহানির ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রশস্ত করার জন্য বিভিন্ন সময়ে বলা হলেও কোনো নজর দিচ্ছে না প্রশাসন।
“সড়ক ছয় লেইন করার দাবিতে রোববার সকাল থেকে সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ, চকরিয়া মাতামুহুরি ব্রিজের ‘রোড ব্লকেড’ কর্মসুচি পালন করা হয়েছে।”
এ সংগঠক বলেন, “বিকাল ৪টা পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। উপদেষ্টার সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।”
মোহাম্মদ মাসুম বলেন, “আমাদের জননেতা শাহজাহান চৌধুরীও আমাদের সাথে কথা বলেছেন। ১৫ দিন সময় নিয়েছেন।
“তিনিও উপদেষ্টার সাথে কথা বলবেন, বলেছেন। যার কারণে আমরা বেলা সাড়ে ১২টার দিকে সবাই সড়ক ছেড়ে দিয়েছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে কেরানীহাট সড়কে ‘রোড ব্লকেড’ লেখা ব্যানার নিয়ে নিয়ে মহাসড়কে নেমে আসে লোকজন। এসময় তারা মহাসড়ক ছয় লেইন করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এসময় উভয়মুখী যানবাহনগুলো আটকে যায়। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলো ছেড়ে দিয়েছে।
বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলেও ১০-১৫ মিনিট পর আরেক দল গিয়ে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এসময় সাতানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী আন্দোলনকারীদের ফোন করে অবরোধ তুলে ফেলার আহ্বান জানান। এরপর বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে যান।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এসআই রুহুল আমিন বলেন, “সড়ক প্রশস্ত করার দাবিতে লোকজন সাতকানিয়ার কেরানীহাট ও লোহাগাড়ার অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরে বেলা ১২টার দিক থেকে তারা সড়ক থেকে সড়ে যাওয়া শুরু করেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে