চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাউজানে টিউবওয়েলের গর্তে পড়া শিশুটিকে বুধবার রাত ৮টার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারের সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে তাকে উদ্ধার করার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ। তার বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। সে কদলপুর ইউনিয়নের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা গর্তের মধ্যে প্রায় ৩০ ফুট গভীরে শিশুটিকে শনাক্ত করতে সক্ষম হই। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, একটি সরকারি প্রকল্পের জন্য গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে। পরে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২ দিন আগে