সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি: আনিস আলমগীরের ফেসবুক থেকে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানির পর আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আজ তিনি এই মামলায় জামিনে মুক্তি পেলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৫ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৯ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে