নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার (৬ অক্টোবর) জামগড়ায় অবস্থিত পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আটতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শ্রমিকেরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পলমল গ্রুপের কাটিং সেকশনের কর্মী হাবিবুর রহমান বলেন, ‘১১টা ৫০ মিনিটে আগুন লাগার পর আমাদের দ্রুত নিচে নেমে যেতে বলা হয়। পরে নিচে নেমে জানালা দিয়ে দেখি, অনেক ধোঁয়া বের হচ্ছে। যানজটের কারণে ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।’ তিনি জানান, ভবনটির দোতলায় ফিনিশিং গোডাউন রয়েছে। যেখানে শিপমেন্টের জন্য মালামাল রেডি করা থাকে। সেখানে কার্টন দিয়ে ভর্তি। সেই সেকশনেই আগুন লেগেছে।

আয়েশা ক্লোথিং লিমিটেডের তিনতলায় কর্মরত আরেক শ্রমিক মো. জিবাত হোসেন বলেন, ‘ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই আমরা সবাই নিচে নেমে আসি। সব শ্রমিক সুস্থভাবেই বের হয়ে এসেছে।’

আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আগুন লেগেছে ১২টার আগে। এখন বাজে ৩টা। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। মূল আগুন তো ফিনিশিং সেকশনের ভেতরে। বাইরে থেকে পানি দিলে তো হবে না।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ‘বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় ওয়্যারহাউসে আগুন লেগেছে। প্রচুর ধোঁয়া ও তাপ এখানে। আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে আরও সময় লাগবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে